ভালোবাসা ও বিদ্বেষের অন্ধকার মনস্তত্ত্বে এক শ্বাসরুদ্ধকর যাত্রা…
ভালোবাসা, বিদ্বেষ, প্রতিশোধ আর হাহাকার- সব অনুভূতি একসাথে মিশে গেছে এই বইয়ের পরতে পরতে। প্রতিটি পৃষ্ঠা উল্টোলেই পাঠক ঢুকে পড়বেন এক গভীর অন্ধকারে, যেখানে মানুষের মনই সবচেয়ে বড় রহস্য।
রোহিণী বাগচী, পেশায় একজন দৃঢ়চেতা ও তীক্ষ্ণবুদ্ধির পুলিশ ইনস্পেক্টর। “সাইকো ইন দ্য ডার্কনেস” বইটিতে রয়েছে রোহিণী বাগচী সিরিজের ২টি রোমাঞ্চকর রহস্যকাহিনি, যা মনস্তত্ত্ব আর অপরাধের জটিল সম্পর্ককে অসাধারণভাবে তুলে ধরে।
THE DARKNESS
এই কাহিনির নেপথ্যে লুকিয়ে রয়েছে এক ভয়াবহ অপরাধ- ফিলিসাইড। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে একের পর এক শিউরে ওঠা সত্য, যা পাঠককে টেনে নিয়ে যায় ভালোবাসা ও ঘৃণার সূক্ষ্ম সীমারেখায়। আবেগ, প্রতিশোধ আর চাপা কান্নার ভেতর দিয়ে এগোয় কাহিনি, যেখানে প্রতিটি উত্তর জন্ম দেয় নতুন প্রশ্নের।
THE PSYCHOPATH
শহরের এক নির্জন ডাম্পিং জোনে হঠাৎই পাওয়া যায় একটি কাটা মাথা। সেই বিভীষিকাময় রহস্যের ভার এসে পড়ে রোহিণী বাগচীর কাঁধে। তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হয়- এটি নিছক খুন নয়, বরং একটি সিরিয়াল কিলিংয়ের সূচনা।
কিন্তু এই খুনের পেছনে কাজ করছে কোন অদ্ভুত মনস্তত্ত্ব? খুনি কী বার্তা দিতে চাইছে? রহস্যের জট খুলতে গিয়ে রোহিণীকে মুখোমুখি হতে হয় মানুষের বিকৃত মানসিকতার ভয়ঙ্কর রূপের।
| বইয়ের নাম | সাইকো ইন দ্য ডার্কনেস |
| লেখক | ইন্দিরা দাশ |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Thrilar |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।