মানুষ সুখি হয় কীসে?
খেলা শেষে বাড়ি ফেরার পথে দশ বছরের এক কিশোরের মনে হঠাৎ করেই এই প্রশ্ন আসে। বলছি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ের এক সন্ধ্যার কথা। যারা সেই সময়ে বেড়ে উঠেছেন, তাঁরাই জানেন কতটা জাদুকরী সময় ছিল সেই দশক। বাকিটা জীবন সে কিশোর শুধু এ প্রশ্নের উত্তরই খুঁজেছে। খুঁজেছে তাঁর নিজের মাঝে, খুঁজেছে প্রিয়জনদের ভিড়ে, সুখের সন্ধানে সে ফিরেছে পরিচিতদের পালে। তারই ধারাবাহিকতায় এ গল্পে উঠে এসেছে কিছু মোহনীয় উপাখ্যান। সমকালীন ঘটনাপঞ্জি। দিন শেষে সে প্রশ্নের উত্তর পেয়েছে কিনা সেটা পরে জানা যাবে, তবে চমৎকার কিছু জীবনকাব্যের সাক্ষী যে সে হতে পেরেছে – তা নিয়েই রচিত এই গল্পকথা।
| বইয়ের নাম | সাক্ষী |
| লেখক | মঞ্জুর চৌধুরী |
| প্রকাশনী | নন্দন |
| আইএসবিএন | 9789849415237 |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published 2019 |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।