সালাফের অবসরযাপন
অবসর মানেই কি মুঠোফোনে বুঁদ হয়ে থাকা, ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, সিনেমা দেখা, ভিডিও গেম খেলা, নাকি বন্ধুদের সাথে অহেতুক আড্ডা দিয়ে সময় নষ্ট করা? বেশিরভাগ সময় আমাদের অবসর এভাবেই কাটে, আর এর ফলস্বরূপ এক অদ্ভুত শূন্যতা আমাদের গ্রাস করে। অথচ এই অবসরই হতে পারতো মানসিক প্রশান্তি আর নতুন করে কর্মোদ্দীপনা ফিরে পাওয়ার এক সুবর্ণ সুযোগ। কিন্তু প্রায়শই তা পরিণত হয় গুনাহ, অলসতা আর সময় নষ্টের হাতিয়ারে। অথচ আমাদের সালাফগণ তাঁদের অবসরকে এমনভাবে কাজে লাগিয়েছেন যা তাঁদের জন্য মানসিক প্রশান্তির পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কল্যাণও বয়ে এনেছে। “সালাফের অবসরযাপন” বইটি আপনাকে সেই অসাধারণ জীবনধারার সাথে পরিচয় করিয়ে দেবে। এই বইয়ে আপনি জানতে পারবেন, কীভাবে সালাফগণ অবসরে জ্ঞান সাধনা করেছেন, ইবাদতে মগ্ন থেকেছেন, পরিবারকে সময় দিয়েছেন, এবং এমনকি বিনোদনের মতো বিষয়গুলোকেও তাঁদের জীবনে স্থান দিয়েছেন।
সালাফের পাঠশালা (সালাফের ৫০০ এর বেশি বিষয়ভিত্তিক বাণী)
সালাফের পাঠশালা। এ এমন এক পাঠশালা, যার শিক্ষকরা ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষেরা। যে আলো তাঁরা ছড়িয়ে গিয়েছেন, সেই আলো এখনো টিকে আছে অবিকৃত আকারে। সেই নির্মল, শুদ্ধ আলোয় অবগাহনের কী চমৎকার এক সুযোগ এবার আপনার সামনে!
জি পাঠক, আপনাদের প্রতি ওয়াফি পাবলিকেশনের নতুন উপহার “সালাফের পাঠশালা”। সালাফুস সালিহীন, যাঁদের শ্রেষ্ঠত্ব হাদীসে রাসূল দ্বারা স্বীকৃত, তাঁদের বহুমাত্রিক বাণীতে সমৃদ্ধ এই বইয়ের প্রতিটি পাতা। ৫০টি বিষয়ে ৫০০টিরও বেশি বাণীতে ভরপুর চমৎকার এই বইটি জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ও গুরুত্বপূর্ণ মৌলিক সব ইবাদতের ক্ষেত্রে আপনাকে দেবে সালাফের নির্দেশনা।
প্রতিটি বিষয়েই সালাফের পথনির্দেশ আপনাকে নির্ভার রাখবে, নিশ্চিন্ত করবে। আপনি সুনিশ্চিতভাবে জানতে পারবেন, কোন বিষয়টা কীভাবে করতে হবে। কীভাবে শুরু করতে হবে, কীভাবে এগিয়ে যেতে হবে, কীভাবে শেষ করতে হবে। সালাফের ইলমের আলো আপনার জীবনপথকে করে রাখবে আলো ঝলমলে।