নৈতিকতা, নীতি ও ন্যায্যতাভিত্তিক সমাজ কীভাবে প্রতিষ্ঠা করা যায়? এর মধ্য দিয়ে কীভাবে গড়ে উঠতে পারে বৈষম্যমুক্ত রাষ্ট্রকাঠামো?
কী বলেছেন জগদ্বিখ্যাত সমাজচিন্তকেরা? এসবের তাত্ত্বিক আলোচনাই কেবল নয়, এই বইয়ে পর্যালোচনা করা হয়েছে বিষয়গুলোর প্রায়োগিক ও বাস্তবসম্মত দিক। সমকালীন বিশ্ব-পরিস্থিতি বিবেচনায় এই বই নতুন সম্ভাবনার পথ দেখাবে বলে আমাদের ধারণা।