শামীম আমিনুর রহমান একজন লেখক, গবেষক, সংগ্রাহক ও স্থপতি। তাঁর লেখালেখির বিষয় সামাজিক ইতিহাস, শিল্পকলা, স্থাপত্য, প্রত্নতত্ত্ব ও সংগীত। চলচ্চিত্র নির্মাণে রয়েছে অপরিসীম আগ্রহ। তাঁর রচিত বই ঢাকার প্রথম আকাশচারী ভানতাসেল (২০০০), শিল্পীর চোখে ঢাকা: ১৭৮৯-১৯৪৭ (২০১২) এবং বাংলাদেশে উচ্চাঙ্গসংগীত চর্চা ও গুণীজন (২০১৪) পাঠক সমাদৃত।
ইতিহাস-নির্ভর বিচিত্র বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি শামীম আমিনুর রহমান একজন সংগ্রাহক। তাঁর সংগ্রহে রয়েছে পেইন্টিং, রেডিও, ঘড়ি, ক্যামেরা, গ্রামোফোন, টেলিফোন ও টেলিভিশনসহ নানা পুরনো সামগ্রী যা সামাজিক ইতিহাসের অনন্য উপাদান। তাঁর লেখালেখি ও চর্চা দীর্ঘদিনের সাধনার ফসল। নিভৃতচারী কিন্তু সৃষ্টিশীল এই গুণী সংগ্রাহক গড়ে তুলেছেন নিজস্ব এক ভুবন। ২০২৪ সালে শামীম আমিনুর রহমানের বিচিত্র সব সংগ্রহ ও গবেষণার গল্প নিয়ে ভ্রমণকারী ও লেখক এলিজা বিনতে এলাহী 'The Historical World of Shamim Aminur Rahman' শিরোনামে একটি সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র নির্মাণ করেন।
সাক্ষাৎকারটির গুরুত্ব বিবেচনায় পাঠকদের জন্য বই আকারে প্রকাশিত হলো। আলাপচারিতায় উঠে এসেছে শামীম আমিনুর রহমানের ছেলেবেলা, তাঁর সংগ্রাহক হয়ে ওঠার পেছনে প্রণোদনা, লেখালেখি, শিল্পচর্চা, গান, স্থাপত্য ও ইতিহাস নিয়ে খণ্ড খণ্ড নানা ভাবনা। আমাদের প্রত্যাশা যে, বইটি নতুন লেখক, গবেষক ও সংগ্রাহকদের উৎসাহী করে তুলবে।
| বইয়ের নাম | শামীম আমিনুর রহমান-এর ঐতিহ্যজগৎ |
| লেখক | এলিজা বিনতে এলাহী |
| প্রকাশনী | অক্ষরবৃত্ত |
| আইএসবিএন | 9789846700053 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | 1st Edition, 2025 |
| বিভাগ | সাক্ষাৎকার |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।