সুপ্রিয় পাঠক! এই গ্রন্থে হযরত আলী নদভী রহ. সমকালীন চ্যালেঞ্জ ও মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে যে বয়ান দিয়েছেন, তা সংকলন আকারে উপস্থাপিত হয়েছে। শিক্ষাবিদ, আলেম, মাদরাসার শিক্ষক ও ছাত্রদের জন্য বিশেষভাবে এই বয়ানগুলি হৃদয়স্পর্শী ও নির্দেশমূলক। তিনি শিল্প-কারিগরি শিক্ষার গুরুত্ব থেকে শুরু করে, ঐতিহাসিক বিপদাশঙ্কা, আধুনিক যুগের চ্যালেঞ্জ, জাতির নিরাপত্তা, ধর্মীয় যোগ্যতা, ভাষা ও সাহিত্য, ইলমের নীতি এবং আধ্যাত্মিকতার গুরুত্ব—সবই স্পষ্টভাবে তুলে ধরেছেন।
হযরত আলী নদভী রহ.-এর বয়ান শুধু চ্যালেঞ্জ চিহ্নিত করে না, বরং সমাধানের পথ, দায়িত্ববোধ, আত্মশুদ্ধি ও ইসলামী মূল্যবোধের ওপর জোর দেয়। তাঁর এই অন্তরিক আহ্বান আমাদের প্রতিটি মুসলিমের জীবনপথে দিশা হবে—এই প্রত্যাশা রাখি।