পালযুগ সম্বন্ধে আলোচনা করতে হলে আমাদের ফিরে তাকাতে হবে আজ থেকে হাজার বছরের পূর্বেকার কিছু ঘটনা প্রবাহের দিকে। কারণ পালবংশের ইতিবৃত্ত বা সে সময়ের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরার পূর্বে আমাদের ধারণা থাকা প্রয়োজন কোন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পাল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটেছিল। কেমন ছিল তখনকার রাজনৈতিক, সামাজিক ও জনগণের দৈনন্দিন অবস্থা-যার ফলস্বরূপ বাংলার সিংহাসন এক বিশাল সময়ের জন্য তাদের হস্তগত ছিল।
শশাঙ্ক ছিলেন বাঙালি রাজগণের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি। তবে প্রাচীনকালে যেহেতু বাঙালি রাজগণের বাংলার কথা উত্থিত হয়েছে সেহেতু বর্তমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং প্রাচীন যুগের বঙ্গদেশ সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। কারণ প্রাচীনকালে যে বঙ্গদেশ নামে অভিহিত হত তার প্রসারতা ছিল ব্যাপক। আজকের ভূখণ্ড স্বাধীন বাংলাদেশের আয়তন তখনকার বঙ্গদেশের আয়তনের তুলনায় খুবই নগণ্য। সেই বঙ্গদেশ তার ব্যাপকতা হারিয়ে দুটি ভাগে ভাগ হয়েছে। যথা- (১) পশ্চিমবঙ্গ এবং অন্যটি (২) পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতের অধীনে, আর পূর্ববঙ্গ এখন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।
| বইয়ের নাম | সন্ধ্যাকারনন্দীর রামচরিত ঐতিহাসিক ও সামাজিক বিশ্লেষণ |
| লেখক | ড. জ্যোতি বিশ্বাস |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | রেফারেন্স বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।