গ্রীড সম্পর্কে সাধারণ ধারণা না থাকলেও অনেকেই সংবাদপত্রে গ্রীড পদ্ধতি ব্যবহার করে থাকে। এটা নির্দিষ্ট শিরোনাম বিভিন্ন কলামে বিভক্ত এবং সারিবদ্ধভাবে সাজানো যদিও গ্রীড পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য কিন্তু ডিজাইন সম্পর্কিত ধারণা ব্যতিত গ্রীডের ব্যবহার একে সংকুচিত করে ফেলে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে,এই ডিজাইন থাকে সাধারণত উপেক্ষিত অথবা স্বল্প বিবেচনা প্রসূত,যার ফলে সংবাদপত্রগুলো দেখতে হিজিবিজি লাগে। নিউইয়র্ক ‘হেরাল্ড ট্রিবিউন’ পত্রিকা তাদের বিশেষ সংখ্যার অথবা বিশেষ সংবাদ পরিবেশিত প্রধান দৃষ্টিকটূ সাজান থেকে নিবৃত্ত থাকত। পিটার পালঝো একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার। বিজ্ঞাপন ও অন্যান্য প্রমোশানেল ডিজাইনের ক্ষেত্রে তিনি ১৯৬০ দশকে ‘হেরাল্ড ট্রিবিউন’ পত্রিকার রবিবাসরীয় সংখ্যা এক নতুন ডিজাইন সংযোজন করেন। তিনিই প্রথম উল্লেখ করেন যে,গ্রীড সংবাদপত্র শিল্পে কেবলমাত্র পাতা তৈরির ক্ষেত্রে গঠনমূলক আদর্শ কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে। পিটার পালঝোর ডিজাইন তৈরি ছবি পছন্দ,অঙ্কন এবং অন্যান্য ক্ষেত্রে নাটকীয় ব্যবহারের মাধ্যমে সংবাদপত্র ডিজাইনের ক্ষেত্রে একটা নবজাগরণ এনে দেন। যদিও এ ডিজাইনে ‘হেরাল্ড ট্রিবিউন’ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে; তবুও সংবাদপত্র,ম্যাগাজিন এবং বিভিন্ন সাময়িকীর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ১৯৩২ সালে স্ট্যানলে মরসিন ‘লন্ডন টাইমস’-এ ডিজাইনের ক্ষেত্রে এক নতুন পরিবর্তন আনেন এবং রোমান টাইমস উদ্ভাবনের মাধ্যমে তিনি টাইপোগ্রাফীতে বৈপ্লবিক পরিবর্তন ঘটান। তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটান হয় টাইপোগ্রাফী গথিক পদ্ধতির; পুরাতন ইংরেজি টাইপোগ্রাফীর পরিবর্তে রোমান টাইমস অক্ষর ব্যবহারের মাধ্যমে ঘটে টাইপোগ্রাফীর পরিবর্তন। এই বিশেষ কারণে বর্তমান শতাব্দীতে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠে। কিন্তু পরিবর্তন দেখা যায় সংবাদপত্রের চেয়ে বই এবং ম্যাগাজিনের ক্ষেত্রে টাইমস রোমান বেশি ব্যবহার হয়। সংবাদপত্র ডিজাইনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে,সামগ্রিকভাবে কিছুই এখানে আলোচনা করা সম্ভব নয়। শুধুমাত্র বিশেষ তাৎপর্যবাহী কিছু পরিবর্তন সম্পর্কে আলোচনা করা যায়। গ্রীড ব্যবহারে সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে উল্লেখযোগ্য কি পরিবর্তন এসেছে তাও আলোচনা করা হবে। অনেক বৎসর যাবৎ সংবাদপত্রের কলামগুলো খুব ঠাসাঠাসি করে বসানো হতো এবং শিরোনামগুলি ছিল খুব ছোট এবং সরল রেখায় আবদ্ধ। ১৯৩০ সালের দিকে এ অবস্থার পরিবর্তন ঘটতে থাকে এবং ধীরে ধীরে আড়াআড়িভাবে সংবাদ পরিবেশন
| বইয়ের নাম | সংবাদপত্রের ডিজাইন |
| লেখক | সৈয়দ লুৎফুল হক |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | গণমাধ্যম ও সাংবাদিকতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।