সাংবাদিকতার নতুন দিগন্তে এআই
সাংবাদিকতা এখন এমন এক সময়ে দাঁড়িয়ে, যখন তথ্যের প্রাচুর্য যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি। এই বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হতে পারে সাংবাদিকের শক্তিশালী সহকারী। তথ্য অনুসন্ধান, নথি বিশ্লেষণ, সংবাদ লেখা, তথ্য যাচাই কিংবা অনুসন্ধানী প্রতিবেদনের নতুন সূত্র খুঁজে বের করা, প্রতিটি ক্ষেত্রেই এআই খুলে দিচ্ছে নতুন সম্ভাবনা।
‘সাংবাদিকের এআই’ বইয়ে আনিসুর বুলবুল তুলে ধরেছেন সাংবাদিকতার কাজে এআই ব্যবহারের ব্যবহারিক কৌশল, কার্যকর প্রম্পট, তথ্য যাচাইয়ের পদ্ধতি, অনুসন্ধানী সাংবাদিকতায় এর প্রয়োগ এবং প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। সহজ ভাষা ও বাস্তব কাজের উদাহরণের মাধ্যমে বইটি সাংবাদিকদের এআই ব্যবহারে দক্ষ করে তোলার পাশাপাশি এর সীমাবদ্ধতা সম্পর্কেও সচেতন করবে।
প্রযুক্তি যতই উন্নত হোক, সাংবাদিকতার মূল শক্তি সত্য অনুসন্ধান। এআইকে কাজে লাগিয়ে সেই অনুসন্ধানকে আরও গতিশীল, গভীর ও দায়িত্বশীল করে তোলার পথ দেখাবে এই বই।