জনগণের জীবন সংগ্রামের উৎস হতে শিল্প ও সাহিত্যের উপাদান সংগ্রহ এবং তার শিল্পরূপায়ন বলতে কী বোঝায় তা পরিষ্কারভাবে আমাদেও বোঝা দরকার। এ জন্য প্রথমে দরকার এদেশের জনমানুষের আসল ইতিহাস লেখা। ব্রিটিশ শাসনের প্রত্যক্ষ মদদে বাংলার যে ইতিহাস লেখা হয়েছে সে ইতিহাস মূলত ব্রিটিশ সুবিধাভোগী প্রভাবশালী হিন্দু সম্প্রদায়ের শ্রেণি-মাহাত্ম্য বর্ণনায় ভরপুর। সেই সাথে তখন রচনা করা হয়েছে বাংলা ভূখণ্ডের জনগণের ঐতিহাসিক বিকাশের ধারাকে কালিমায় লিপ্ত করার ইতিহাস।