অনুবাদ: মাওলানা জিল্লুর রহমান আনসারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ (কুমিল্লা)
সম্পাদনা: অধ্যাপক মোঃ মোজাম্মেল হক
শাব্দিক সংশোধন ও পরিমার্জন: মুহাম্মাদ নুরুদ্দিন খান
তাসাউফ মারেফাত ও তরীক্বত কাকে বলে এবং শারী’আতের সাথে এর সম্পর্ক কি এ ব্যাপারে অধিকাংশ মুসলমানের মনে যথেষ্ট অস্পষ্টতা ও বিভ্রান্তি রয়েছে।আর এ বিভ্রান্তি আরও মারাত্মকভাবে সঙ্গক্রমিত হয় যখন কোন মুসলমান প্রত্যক্ষ করে যে আল্লাহর প্রেমে পাগল নামধারী মুসলমান নামায, রোযা ইত্যাদি ফরয কাজ সমূহকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে মস্তকে জটাজাল বিস্তার করে গেরুয়া বসন পরে মদ, গাঁজা, ভাং খেয়ে বুদ হয়ে রয়েছে। শারী’আতের উৎস হচ্ছে কুরআন ও হাদিস। এই বইটিতে শারি’আতে ও তরীক্বতের সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে।
আহমদী বা কাদিয়ানী আন্দোলনের প্রবক্তাদের মিথ্যা দাবী ও অপপ্রচারের বিরুদ্ধে তা’লীমাতে মিরযা বইটি রচিত হয়েছে।