আবহমান বাংলার শাড়ি এলো কোথা থেকে? কবে থেকে বাঙালি নারীর শাড়ি পরা শুরু? শাড়ি কেবল কল্পনা নয়, ইতিহাস। আবার শুধু ইতিহাস নয়, ঐতিহ্যও। শাড়ি অতীত ও বর্তমানের গ্রন্থন, প্রাচীন ও আধুনিকের সমন্বয়। এ যেন ভালোবাসার প্রতীক, সুরুচির প্রতিচ্ছবি। শাড়ির ইতিবৃত্ত নিয়েই এ বই। শাড়ির উদ্ভব, রূপান্তর, নকশা, বর্ণবিন্যাস ও সৌন্দর্যের অনুপম বিবরণ এখানে মিলবে। আছে এ দেশের বিভিন্ন ধরনের জনপ্রিয় শাড়ি—মসলিন, জামদানি, টাঙ্গাইল কিংবা রাজশাহী সিল্কের পরিচিতি ও ইতিহাস। দুর্লভ তথ্য-উপাত্তের সমাহার ও সুখপাঠ্য লেখনীর যুগপৎ উপস্থিতি এ বইকে করেছে বিশিষ্ট।
শাড়ি যেমন বিচিত্র উপাদানের দিক থেকে, নকশার দিক থেকে, বর্ণবিন্যাসের দিক থেকে—তেমনি বিচিত্র শাড়ি পরার ভঙ্গি। শাড়ির উদ্ভব ও বিবর্তনের ইতিহাসও দারুণ কৌতূহল উদ্দীপক। আমাদের সংস্কৃতির একটি সবিশেষ পরিচয় বিধৃত এই বস্ত্রখণ্ডটিতে। এ বইতে সেই পরিচয়ই তুলে ধরার চেষ্টা
করা হয়েছে।
| বইয়ের নাম | শাড়ি |
| লেখক | হোসনে আরা শাহেদ |
| প্রকাশনী | কবি প্রকাশনী |
| আইএসবিএন | 9789849957676 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 104 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Folk Arts & Culture |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।