জাপান ফাউণ্ডেশনের আমন্ত্রণে ২০০৫ সালের অক্টোবর মাসে আমি জাপান ভ্রমণ করেছি। সেখানে একটি চমৎকার অভিজ্ঞতা হয়েছে। কম্পিউটার আর রোবটশাসিত জাপানে এখন প্রশ্ন জাগছে- শিশুরা কি বইবিমুখ? তারা কি আর আগের মতো পড়তে চাইছে না। টেলিভিশনের অ্যানিমেটেড ছবি এবং কম্পিউটার কি সত্যি সত্যিই এখনকার ছেলেমেয়েদের বই পড়ার উৎসাহ অনেক কমিয়ে দিয়েছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য শুরু হয়েছে নানা উদ্যোগ। এমনি একটি কর্মসূচি হচ্ছে জাপানের স্কুলে স্কুলে গল্প বলার আসরের আয়োজন করা। কম্পিউটার আগ্রাসন আর টেলিভিশন মিডিয়ার দৌরাত্মে বইবিমুখ শৈশবকে ফিরিয়ে আনতে এই অভূতপূর্ব উদ্যোগ। জাপান ফাউন্ডেশনের সফরসূচিতে এই ধরনের কয়েকটি স্কুলে শিশুতোষ গল্প শোনার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি দেখেছি, কী প্রচণ্ড উৎসাহ আর আগ্রহ নিয়ে ছেলেমেয়েরা আবার নতুন করে গল্পগুলো শুনছে। এই ধরনের কিছু গল্প দিয়ে সাজানো হয়েছে এই বইটি।