‘বাংলা ২য় পত্রে ব্যাকরণ আর পারিভাষিক শব্দ মিলে চল্লিশে চল্লিশ পেলেই নিশ্চিত প্লাস। শুধু এ প্লাস না, নব্বইয়ের ঘরে মার্ক তোলা সম্ভব। কিন্তু চল্লিশে চল্লিশ কীভাবে পাবো?’
ঠিক এই প্রশ্নের উত্তর দিতেই 'সারথি' বইয়ের জন্ম। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার লক্ষ্যেই সংকলন করা হয়েছে ‘সারথি’ বইটি।
বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বইয়ের ভীড়ে আমার এই বইটি যে কারণে সবার আস্থার প্রতীক হতে পারে তার অন্যতম কারণ হলো ‘নির্ভুল’ সংকলন। আমি অত্যন্ত পরিশ্রম করেছি সর্বাধিক শুদ্ধতার সাথে বইটা পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে তুলে দেবার জন্য। বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের পাশাপাশি শিক্ষার্থীদের চর্চা করার সুবিধার্থে আমি একান্তই নিজস্ব কিছু কৌশল তুলে ধরার চেষ্টা করেছি। এই কৌশলগুলো অবলম্বন করে শিক্ষার্থীরা সহজেই বিষয়গুলো আত্মস্থ করতে পারবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই ‘সারথি’ বইয়ের হাত ধরে শিক্ষার্থীরা অবশ্যই বাংলা ২য় পত্রে সাফল্য অর্জন করবে।
| বইয়ের নাম | সারথি |
| লেখক | রানা মাসুদ (শব্দশিল্পী) |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।