❝সাত রঙের অ্যালবাম❞ শুধু একটি গল্পগ্রন্থ নয়, এটি কল্পনা, অনুভূতি ও জীবনের নানা রঙে আঁকা এক অনন্য সাহিত্যভুবন। এই গ্রন্থে স্থান পেয়েছে ৩০ জন নবীন ও প্রবীণ লেখকের হৃদয়ছোঁয়া গল্প।
যেখানে কখনো বাস্তবতার কথা বলে, কখনো কল্পনা ছুঁয়ে যায় মনের গভীরতম অনুভূতিকে।
বইটির প্রতিটি গল্প যেনো একেকটি জীবন্ত চিত্র। কোথাও ভালোবাসা, কোথাও বিচ্ছেদ; কোথাও সংগ্রাম, আবার কোথাও জীবনের অদেখা সৌন্দর্যের প্রতিচ্ছবি। শব্দের নিপুণ বুননে লেখকেরা তুলে ধরেছেন মানবজীবনের হাসি-কান্না, আশা-নিরাশা এবং অজস্র না-বলা অনুভূতির গল্প।
মানুষ গল্প ভালোবাসে, কারণ গল্পের মাঝেই সে খুঁজে পায় নিজের প্রতিচ্ছবি। কখনো গল্প তাকে স্বপ্ন দেখায়, কখনো সাহস জোগায়, আবার কখনো নীরবে চোখ ভিজিয়ে দেয়। সেই অনুভূতি ও জীবনের বিচিত্র রূপকেই এক মলাটে ধারণ করেছে ❝সাত রঙের অ্যালবাম❞।
এই যৌথ গল্পগ্রন্থে ৩০ জন লেখকের সৃজনশীলতা, ভাবনা ও অনুভূতির এক অনন্য সম্মিলন ঘটেছে। প্রত্যেকের লেখনী আলাদা, কিন্তু সবার উদ্দেশ্য এক পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়া।
নবপথ প্রকাশনীর এই বিশেষ আয়োজন বাস্তবায়িত হয়েছে সকল লেখকের আন্তরিক অংশগ্রহণ, ভালোবাসা ও সহযোগিতায়। আপনাদের উৎসাহ ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। ভবিষ্যতেও আমরা এমন সুন্দর, হৃদয়স্পর্শী ও মানসম্মত সাহিত্য আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই।
— মাওলানা আল মামুন রাসেল
প্রতিষ্ঠাতা সম্পাদক, মাসিক নবপথ