একটি কলেজের শিক্ষাসফর উপলক্ষে কিছু ছাত্রছাত্রী একটি দর্শনীয় স্থানের উদ্দেশে বেরিয়ে পড়ে। এই দলের পাঁচ যুবতী, তারা কিন্তু পৌছানোমাত্রই আলাদাভাবে ঘুরতে বেরিয়ে পড়লো। তবে তারা গ্রামের একটি রাস্তা ধরে প্রাকৃতিক দৃশ্য দেখছিলো আর হেঁটে হেঁটে গল্প করছিলো। কিন্তু পথিমধ্যে এক যুবক তাদের পথরোধ করে দাঁড়িলো।
যুবকটি পাঁচ যুবতীর উদ্দেশে বলে উঠলো, "আমি তোমাদের ভালোবাসি।" পাঁচ যুবতীর মধ্যে এক যুবতী বললো, "আমি তোমাকে ভালোবাসি না।" যুবকটি বললো, "আমি তোমাকে বলিনি।"
দ্বিতীয় যুবতীটি বললো, "আমিও তোমাকে ভালোবাসি না।" যুবকটি বললো, "আমি তোমাকেও বলিনি।" তৃতীয় যুবতীটি বললো, "আমিও তোমাকে ভালোবাসি না।" যুবকটি বললো, "আমি তোমাকেও বলিনি।" চতুর্থ যুবতীটি বললো, "আমিও তোমাকে ভালোবাসি না।"