ফ্ল্যাপে লেখা কিছু কথা
বাংলাদেশের শিশুসাহিত্যের গত পঞ্চাশ বছরে বহুবর্ণিল রচনা সম্ভারে তার শিশুত্বকে অতিক্রম করেছে। পূর্ণ করেছে আনন্দের মধুভান্ডার। গল্প, উপন্যাস, ছড়া-কবিতা ছাড়াও বহুবিচিত্র বিষয় প্রবন্ধ-নিবন্ধ-ফিচার, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, সায়েন্স ফিকশন, নাটক, লোকগাথা, রূপকথা-সব মিলিয়ে বাংলাদেশের শিশুসাহিত্যে এখন আধুনিকতার স্পর্শে রঙধনুর বর্ণচ্ছায় উদ্ভাসিত। ‘সব লেখাই সেরা’- ছোটদের এই গ্রন্থ বাংলাদেশের বরেণ্য লেখকদের সেরা লেখার সংকলন গ্রন্থ। আমাদের সকল উল্লেখযোগ্য লেখক ছোটদের জন্য কিছু না কিছু লিখছেন। তাদের সবলেখাই গ্রন্থিত হয়েছে-এমন বলা যাবে না। ছোটদের পত্র-পত্রিকা, সংকলন, বিভিন্ন বার্ষিকীতে এখনও অসংখ্য লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সব মণিমুক্তো নিয়ে অনুপম প্রকাশনী থেকে এক অনুপম প্রকাশনা ‘সব লেখাই সেরা।’ এক আশ্চর্য-সুন্দর সংকলন গ্রন্থ। সকল বয়সী সকল পাঠকের জন্য এক আনন্দ উপহার। তাদের মন ও মননকে সমৃদ্ধ করতে হলে এই বই সংগ্রহে রাখতেই হবে।