সুন্দরভাবে কথা বলার ভঙ্গিতে একটা আর্ট বা শিল্প থাকে। যে যত বেশি শুদ্ধ উচ্চারণে, স্পষ্টভাবে কথা বলে সে তত বেশি লোকপ্রিয় হয়। বাচনভঙ্গির কারণে মানুষ খুব সহজে অন্যকে আকৃষ্ট করতে পারে। তাই সচেতন মানুষেরা এই শিল্পচর্চায় অত্যন্ত আগ্রহী। অনেকে এ মাধ্যমটিকে আবৃত্তি বা বাচিক শিল্পও বলে। আবৃত্তি শিল্প এখন একটি জনপ্রিয় শিল্পমাধ্যম হিসেবে স্বীকৃত। ইদানীং এ শিল্পচর্চার প্রতি বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে। আর সে কারণেই শিশু-কিশোর থেকে বয়োজ্যেষ্ঠ সবার কথা মনে রেখে আবৃত্তিচর্চার উপযোগী এই বইটি সাজানো হয়েছে। বৈচিত্রময় ছড়া কবিতায় সমৃদ্ধ বইটি আবৃত্তিপ্রিয় সব বয়সের তৃষ্ণা মেটাতে সাহায্য করবে বলে আশা রাখি। বইটি সবার প্রত্যাশা পূরণ করলে আমাদের প্রয়াস সার্থক হবে।