শব্দপুষ্পের গন্ধ” -শুধু একটি যৌথ কাব্যগ্রন্থ নয়, বরং এটি আমাদের সম্মিলিত হৃদয়ের স্পন্দন। শব্দের ভেতর যে ফুল ফোটে, তার সুবাস ছড়িয়ে দিতে চেয়েছি আমরা পাঠকের অন্তরে। প্রতিটি কবির কলম থেকে ঝরে পড়া ভাবনা যেন একেকটি পুষ্প, যা মিলেমিশে এই বইকে করেছে রঙিন ও অনন্য।
সম্পাদক ও সহযোগী সম্পাদক হিসেবে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ছিল কেবল এই ফুলগুলোকে সযত্নে সাজিয়ে পাঠকের হাতে পৌঁছে দেওয়া। আশা করি, এই গ্রন্থ পাঠকের মনে ভালোবাসা, অনুভূতি ও চিন্তার বীজ বপন করবে।
একজন প্রকৃত সম্পাদক কেবল লেখা সংকলন করেন না, তিনি লেখার ভেতরের আলো খুঁজে বের করেন। লেখককে উৎসাহ দেন, ভুলত্রুটি শোধরান, কিন্তু লেখকের স্বকীয়তা নষ্ট হতে দেন না। সম্পাদক মানে একজন সহযাত্রী, যিনি লেখককে পথ দেখান, আবার পাঠকের জন্য দরজা খুলে দেন। তাঁর উচিত ধৈর্যশীল হওয়া, বিচক্ষণ হওয়া এবং প্রতিটি লেখাকে নিজের সন্তানের মতো আগলে রাখা।