প্রত্যহ কোন না কোন ঘটনার মধ্যে ঢুকে পড়ি দরজা জানালা ছাড়া ঘর নেই লোকজন নেই সেই চৈতন্য দরজা খুলতেই প্রণয় জানালায় উঁকি দেয় সমূহ আড়াল দেখে নিতে আর কর্ণজোড়া দেয়াল বানিয়ে অজানার ধ্বনিপুঞ্জ মগজের টাওয়ারে সংরক্ষণ করে শ্লীল অশ্লীল কথার মজা লুটে বিপরীতে তুমিও আমাকে দরজা জানালা ছাড়া প্রেম নেই নরনারী নেই এই শরীর মনের স্থির ও অস্থির ঘরে জেগে আছি একা অনুভূতির দরজা খুলে সন্তর্পণে দেখি তোমার দুচোখ ভোরের আলোর মতো হৃৎজানালায় মৌন উঁকি দিয়ে যায়
| বইয়ের নাম | সেইসব দরজা জানালা জেগে ওঠে |
| লেখক | রজব বকশী |
| প্রকাশনী | গতিধারা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।