"সেরা ১০০ বাউণ্ডুলে" বইয়ের সংক্ষিপ্ত লেখা:
লেখাগুলো সাধারণ। কিন্তু এগুলোর মাঝে মহাকাব্যিকতা আছে। নিতান্তই আশপাশের কাহিনি এখানে।
কিন্তু বুকের ভেতরের সব উদ্গিরণ বুদবুদ করে প্রতিনিয়ত।
কখনো মনে হবে-আরে, এই তো, এখানে আমি আছি!
কিন্তু এটাও তো সত্য-আমার-আপনার মতো সত্তা নিয়েই তো আমাদের এ সরল ভুবন।
আবার কখনো মনে হবে-এ কথাগুলো আপনি নিজে বলতে চেয়েছেন, এটা আপনার কথা।
কিন্তু বলতে পারেননি, লিখতে পারেননি, যা লিখে ফেলেছেন সুমন্ত আসলাম।
এক জীবনের কত ঘটনা আছে এখানে। প্রিয় পাঠক, আছেন আপনি স্বয়ং নিজেও! স্বপ্ন আর আশা নিয়েই তো আমাদের এই ছোট্ট ভুবন।
প্রতিদিনের জীবন!