জীবন এক বহতা নদী । নানা দিকে বিস্তৃত তার শাখা-প্রশাখা। শাখায় শাখায় সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম বিরহের বাস। মানব হৃদয়ের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, আর্তনাদ, ক্লেদ, ক্ষোভ, হতাশা প্রকাশের শক্তিশালী মাধ্যম কবিতা। কবিতায় সমাজের অসঙ্গতি, শাসন, শোষণ, ন্যায়, অন্যায়, প্রকৃতির বিচিত্র রূপ ফুটে উঠে সুনিপূর্নভাবে। আমার এই “শেষ চিরকুট” কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে আমার লেখা প্রায় ২৪ বছর আগের কিছু কবিতা, আছে বর্তমান সময়ের ভাবনার প্রকাশ। আশা করি মলাটবদ্ধ এই কাব্যগ্রন্থ টি পাঠক মহলে সমাদৃত হবে।
“শেষ চিরকুট” আমার লেখা চতুর্থ কাব্যগ্রন্থ। বইটি প্রকাশে যাদের কাছে অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়েছি সকলের প্রতি কৃতজ্ঞতা। যার অসংখ্য ত্যাগের কারণে বইটি প্রকাশে আলোর মুখ দেখেছে সে আমার সহধর্মিণী তাজমুন নাহার দিনা। যমজ দুই কন্যাসহ তিন কন্যা ও চাকুরী সামলেও পাশে থেকেছে সবসময় ।
পরিশেষে বইটির প্রকাশক শাহজাদা রিদোয়ান এর প্রতি কৃতজ্ঞতা বইটি প্রকাশের সার্বিক ব্যবস্থা করে দেওয়ার জন্য।
আজহারুল ইসলাম সরকার
কবি ও ব্যাংকার