এই বইটি কেন সেরা?
১. সিরাতে খাতামুল আম্বিয়া, মাদরাসা সিলেবাসের গুরুত্বপূর্ণ পাঠ্য। সিরাতের সংক্ষিপ্ত ও সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ অল্প পরিসরে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী।
২. এটি লিখেছেন পাকিস্তানের বিখ্যাত আলেম ও সাবেক ইসলামী আদালতের চীফযাস্টিজ আল্লামা তকী উসমানী দা. বা. এর পিতা এবং দারুল উলূম দেওবন্দ এর সাবেক প্রধান মুফতি, জামিয়া দারুল উলূম করাচীর প্রতিষ্ঠাতা ও বিশ্ব বরেণ্য আলেম মুফতি মুহাম্মাদ শফী রহ.। তিনি বইটিতে খুব অল্প পরিসরে কিন্তু সীরাতের প্রায় গুরুত্বপূর্ণ বিষয়ের সমন্বয় সাধন করেছেন।
৩. এটি আজ থেকে 100 বছর আগে ১৩৪৪ হিজরির ২০ রমজান; ৪ এপ্রিল ১৯২৬ খ্রিস্টাব্দ (রবিবার) সর্ব প্রথম প্রকাশিত হয়! এটি এখনো সমান গুরুত্বের সাথে প্রায় প্রতিটি মাদরাসায় পাঠ্য। কোথাও উর্দু আবার কোথাও বাংলাতে পাঠ্য।
৪. কিতাবটির গুরুত্ব বিবেচনায় এটিকে সাহজ সাবলিল বাংলায় অনুবাদ করেছেন মাওলানা আব্দুল গাফফার শাহপুরী দা. বা.।
৫. এটির ভাষা শৈলি স্কুল কলেজের শিক্ষার্থী ও মাদরাসা শিক্ষার্থীদের উভয়ের উপযোগী করে লেখা হয়েছে। উর্দু, ফারসী শব্দের পরিবর্তে বিশুদ্ধ বাংলা শব্দ ব্যবহারের করা হয়েছে। উর্দু শব্দ পরিহার করতে “সীরাতে খাতামুল আম্বিয়া” নামটিরও একটি সুন্দর অনুবাদ করা হয়েছে!
৬. সীরাতে মাস উপলক্ষে এটিতে চলছে বিশাল মূল্য ছাড়। শাস্ত্রীয় মূল্য হওয়ায় সীরাতের বড় বড় আয়োজনে এটি বিতরণ করার উপযোগী। স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে সীরাতের বার্তা পৌঁছে দিতে; তাদের মাঝে সীরাতের প্রতিযোগীতার আয়োজন করতে এই বইটি অনন্য অসাধারণ।
৭. যারা অল্প সময়ে সীরাতের মৌলিক বিষয়গুলো জানতে চান। যারা মাদরাসার ছাত্র সীরাতে খাতামুল আম্বিয়ার সুন্দর সহজ অনুবাদ পড়তে চান তাদের সকলের জন্য এটি একটি অসাধারণ কর্ম।