তোমরা কেউ কি আমায় একটি ভরা পূর্ণিমার চাঁদ দিতে পারো? কিংবা গভীর অমাবশ্যা? কেউ কি লক্ষ তারায় আলোকিত আকাশের একটি রাত দিতে পারো? কিংবা সূর্যের আলোয় ভেসে যাওয়া একটি দিন? বিনিময়ে আমি তোমাদের গল্প শোনাবো। তোমরা কেউ কি আমায় বৃক্ষের ছায়া দিতে পারো? প্রচণ্ড খরতাপের মাঝে একটি বৃক্ষের ছায়া? কিংবা একটি গভীর বন? যেখানে পাখির শব্দে আমার মনোযোগ নষ্ট হবে। বিনিময়ে আমি তোমাদের বিশুদ্ধ বাতাস দেবো। আমি যে এত উন্নত হতে চাই না, আমি যে প্রকৃতির ক্ষতি করে ওই শিল্প চাই না। আমি যে ওই হতভাগা নদীর কালো পানি আর দেখতে চাই না। মুক্তি দেবে কি আমায়? বিনিময়ে তোমাদের আমি; অনেক কবিতা দেবো।