পদার্থবিজ্ঞান কি শুধু বিজ্ঞানীদের জন্য? তাত্ত্বিক পদার্থবিদ কার্লো রোভেল্লি বলেন, না। তাঁর লেখা সেভেন ব্রিফ লেসেনস অন ফিজিকস যেন মহাবিশ্বের এক পকেট গাইড। সাতটি ছোট্ট পাঠে তিনি কোয়ান্টাম থেকে আপেক্ষিকতা, সময় থেকে শূন্যতা—সবই বুনেছেন কাব্যিক গদ্যে। এখানে সমীকরণের জটিলতা নেই, আছে সহজ পাঠের আনন্দ। বিজ্ঞান এখানে এক বিশুদ্ধ দর্শন। এক নিশ্বাসে পড়ে ফেলার মতো এ বই পাঠককে রোমাঞ্চিত করে; দাঁড় করিয়ে দেয় অজানার মুখোমুখি, খুলে দেয় ভাবনার দরজা। অল্প কথায় মহাবিশ্বের বিশালতা অনুভব করার এক অনন্য আয়োজন।