শহীদ বাবরি মসজিদের কাহিনী
ভারতের ইতিহাসের এক মর্মান্তিক ও আলোচিত অধ্যায়ের নাম বাবরি মসজিদ। প্রায় পাঁচ শতাব্দীর ইতিহাস, ঐতিহ্য ও অসংখ্য স্মৃতির সাক্ষী এই মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রপন্থীদের হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু কেন এই ঐতিহাসিক মসজিদকে ঘিরে বিরোধের সূত্রপাত হয়েছিল? কীভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকে মসজিদ ও মন্দিরকেন্দ্রিক বিরোধ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং আইনি লড়াই? কারা ছিল এই ঘটনার নেপথ্যে এবং মসজিদ ধ্বংসের পর ভারত ও বিশ্বজুড়ে কী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধানে লেখক মো. সাইফুল আনোয়ার ঐতিহাসিক তথ্য, বিভিন্ন দলিল, গবেষণা, আদালতের রায় ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহের আলোকে তুলে ধরেছেন বাবরি মসজিদের নির্মাণ ইতিহাস থেকে শুরু করে ধ্বংস, পরবর্তী পরিস্থিতি এবং নতুন বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ পর্যন্ত নানা বিষয়। একই সঙ্গে উঠে এসেছে ভারতীয় মুসলমানদের অধিকার, ধর্মীয় স্থাপনা, সাম্প্রদায়িক রাজনীতি ও ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক ঘটনা সম্পর্কে জানতে এবং বাবরি মসজিদকে ঘিরে দীর্ঘদিনের ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা পেতে বইটি পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।