বাংলাদেশের উত্তরাঞ্চলের লোকসঙ্গীত গবেষণার অন্যতম পুরোধা ড. মুহম্মদ আবদুল জলিল। ইতিপূর্বে তাঁর বহুল প্রশংসিত 'বাংলাদেশের উত্তর অঞ্চলের মেয়েলী গীত' ১৯৯৪ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। অতঃপর বিশ্বসাহিত্য ভবন থেকে ২০০৩ সালে প্রকাশিত হয় তাঁর আরেকটি মূল্যবান গ্রন্থ 'উত্তরবঙ্গের লোকসঙ্গীত'।
ড. মুহম্মদ আবদুল জলিল জন্মসূত্রে শাহজাদপুর উপজেলার উত্তর-পশ্চিম সীমান্তবর্তী গ্রাম হলদিঘরের কৃতী সন্তান। তিনি জন্মভূমির ঋণপরিশোধে বদ্ধপরিকর। শাহজাদপুরের সুশীল সমাজের কাছে তাঁর পরিচয় মূলত ইতিহাসবিদ হিসেবে। তাঁর লেখা-'শাহজাদপুরের ইতিহাস' (২০০৯), 'সাহিত্য সৌরভে শাহজাদপুর' (২০১৩), 'হলদিঘরের ইতিহাস' (২০২২) গ্রন্থ তিনখানি জাতীয় ইতিহাসের পাতায় শাহজাদপুরকে স্বর্ণ শিখড়ে উন্নীত করেছে। এই ধারারই চতুর্থ সংযোজন 'শাহজাদপুর অঞ্চলের লোকগান: ধুয়া'।
পরিসর সীমিত, পরিধি বিস্তৃতিতর। লোকসঙ্গীতের মত একটি উপেক্ষিত ধারার মধ্য দিয়েও যে একটি অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য ব্যত্ময় রূপ পরিগ্রহ করতে পারে এ গ্রন্থখানি হবে তার উজ্জ্বল দৃষ্টান্ত। লোকসঙ্গীত অনুরাগী পাঠকদের কাছে গ্রন্থখানি সমাদৃত হবে এটাই আমাদের প্রত্যাশা।
| বইয়ের নাম | শাহজাদপুর অঞ্চলের লোকগান ধুয়া |
| লেখক | ড. মুহম্মদ আবদুল জলিল |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Research & Essays: Society, Civilization & Culture |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।