প্রথম ফ্ল্যাপ এর লেখা:
তখন তরুণরচনার অগ্নিময় মশাল, 'কৃত্তিবাস'; তরুণ লেখকের সৃজন-সত্তার সার্থক স্বীকৃতি বুদ্ধদেব বসুর 'কবিতা'। আর এই দুই পত্রিকাতে প্রায় একই সঙ্গে প্রকাশিত হয়ে বাংলা কবিতার আসর চমকে দিয়ে আবির্ভূত হলেন শক্তি চট্টোপাধ্যায়। 'কোনও প্রেরণা নয়, কোনও সনির্বন্ধ ভালোবাসায় না-শুধুমাত্র চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এইসব পদ্য লেখা': নিজেই জনিয়েছেন তিনি।
প্রথম থেকেই তিনি চমকপ্রদ। কিংবদন্তীপ্রতিম জীবনযাপন, বেপরোয়া, ভূক্ষেপহীন। কিংবদন্তী হয়ে-ওঠা একেকটি কবিতা। সতেজ, সবল, স্বেচ্ছাচারী। কখনও শব্দের প্রভু তিনি, কখনও পূজারী। ছন্দে-ছন্দোহীনতায়, মিলে-মিলহীনতায়, কোলাহলে-স্বগতোক্তিতে, উপমায়-সরলতায়, শৃঙ্খলায়-উচ্ছৃঙ্খলতায় সমান প্রবল তিনি। সম্পন্ন, প্রাচুর্যময়। কিন্তু সবসময়ই অভাবনীয়। অজস্র লিখেছেন, কিন্তু কবিতাই লিখেছেন। যদিও নিজে বলেন, পদ্য।
এই শক্তি চট্টোপাধ্যায়েরই যাবতীয় কাব্যগ্রন্থ নিয়ে খণ্ডে-খণ্ডে বেরুচ্ছে 'পদ্য-সমগ্র'। শুরু সেই প্রথম থেকে।
এই প্রথম খণ্ডে স্থান পেয়েছে ছটি কাব্যগ্রন্থ: হে প্রেম, হে নৈঃশব্দ্য ধর্মে আছো জিরাফেও আছো; অনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে; চতুর্দশপদী কবিতাবলী হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এবং উড়ন্ত সিংহাসন। কীভাবে ভাঙতে-ভাঙতে এগোচ্ছেন এ-যুগের এক অন্যতম প্রধান কবি, কীভাবে সব লণ্ডভণ্ড করেও কুড়িয়ে নিচ্ছেন সবিস্ময় ভালোবাসা, কীভাবে বদলে যাচ্ছে উপমা ও চিত্রকল্পের ধরন, শব্দের ব্যবহার এবং ছন্দ-মিলের পরীক্ষা, কীভাবে মৃত্যু ও জীবনের অমোঘ টানাপোড়েনে ফুটে উঠছে উচ্চারণের নকশা-তারই এক জীবন্ত ও অনুপম চলচ্ছবি যেন কালানুক্রমিক এই কাব্যগ্রন্থাবলী।
| বইয়ের নাম | শক্তি চট্রোপাধ্যায়ের পদ্যসমগ্র -১ |
| লেখক | শক্তি চট্টোপাধ্যায় |
| ভাষা | বাংলা |
| বিভাগ | চিরায়ত কাব্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।