শহীদ কাদরীর ত্রিভুবন যেসব কবি মহাকালের আঁধার ঠেলে বাংলা কবিতার আকাশে আলো হাতে দাঁড়িয়ে রয়েছেন,শহীদ কাদরী (জন্ম : ১৪ই আগস্ট ১৯৪২; মৃত্যু : ২৮শে আগস্ট ২০১৬) তাদের অন্যতম। রচনার সংখ্যাধিক্যে নয়,শিল্পের উৎকর্ষে তাঁর কবিতা অনবদ্য। মাত্র পাঁচখানি কাব্য [উত্তরাধিকার (১৯৬৭),তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪),কোথাও কোনো ক্রন্দন নেই (১৯৭৮),আমার চুম্বনগুলো পৌঁছে দিও (২০০৯),গৌধূলির গান (২০১৭)] এবং অল্প কিছু গদ্য রচনা করে তিনি বাংলা কবিতার ইতিহাসে নিজের আসন পাকাপোক্ত করেছেন। ‘শহীদ কাদরীর ত্রিভুবন’ গ্রন্থে শহীদ কাদরীর কবিতায় বিধৃত বিচ্ছিন্নতাবোধ,ইতিহাসচেতনা ও নগরমনস্কতা সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। গবেষকের অনুসন্ধিৎসা দ্বারা এম আবদুল আলীম এ গ্রন্থে শহীদ কাদরীর কবিসত্তার বহুমাত্রিক রূপের স্বরূপ সন্ধান করেছেন। গ্রন্থটি সাহিত্যের বোদ্ধা পাঠক,গবেষক এবং বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের বিশেষ উপকারে আসবে।