“শহীদ ওসমান হাদি: স্মৃতিতে, সংগ্রামে, সাহিত্যে” একটি স্মারকগ্রন্থ, যেখানে শহীদ ওসমান হাদির জীবন, সংগ্রাম, চিন্তা ও সৃজনশীল সত্তাকে বহু দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। বইটির শুরুতে রয়েছে হাদির জীবনবৃত্তান্ত এবং ঘনিষ্ঠজনদের স্মৃতিচারণ, যেখানে তাঁর ব্যক্তিত্ব, মানবিকতা ও সংগ্রামী মানসিকতার নানা দিক উঠে এসেছে। পরিবারের সদস্য, শিক্ষক, সহযোদ্ধা ও সমসাময়িকদের লেখায় হাদির জীবনের অজানা অনেক দিক পাঠকের সামনে উন্মোচিত হয়।
গ্রন্থটির “সংগ্রামে” অংশে হাদীর সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই, তাঁর আদর্শ ও সময়ের প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি “সাহিত্য” অংশে রয়েছে হাদিকে ঘিরে লেখা প্রবন্ধ, কবিতা ও সাহিত্যিক মূল্যায়ন, যা তাঁর ভাবনা ও সৃজনশীলতার ভিন্ন মাত্রা তুলে ধরে।
ইনফোগ্রাফিক, আলোকচিত্র ও প্রামাণ্য উপাদানের সমন্বয়ে প্রস্তুত এই বইটি হাদীর জীবন ও সংগ্রামকে জানতে আগ্রহী পাঠকদের জন্য একটি তথ্যসমৃদ্ধ ও সংরক্ষণযোগ্য সংকলন।