সহীহ বুখারী শরীফ (১ থেকে ১০ খণ্ড একত্রে)” বইয়ের ভূমিকার অংশ থেকে: আল্লাহ পাকের মনােনীত ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মুসলমান হতে পেরে আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরন্তু ইসলামের এবং নবী মুহাম্মদ -এর পদাংক অনুসরণ তাঁর চাল-চলন,আচার-আচরণ। অনুসরণ করতে ও অনুধাবন করতে আমাদেরকে কুরআন-হাদীস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। আর এজন্য প্রয়ােজন আরবী শিক্ষার। আরবী ভাষায় পাণ্ডিত্য অর্জন ব্যতীত কুরআন-হাদীস বুঝা সম্ভব নয়।