আমরা কেন জীববিজ্ঞানে দুর্বল?
এখন সমাজব্যবস্থা এমন হয়েছে যে, সাইন্সের শিক্ষার্থীদের Math & H. Math-এর জন্য একজন শিক্ষক, Physics & Chemistry-এর জন্য একজন শিক্ষক, English-এর জন্য একজন শিক্ষক থাকে।
আর অন্য বিষয়গুলোর জন্য একজন শিক্ষক!
তার মানে বাংলা, সমাজ, ধর্ম যারা পড়ান আমরা তাদের কাছে জীববিজ্ঞান পড়ি। এই বাজে একটা রীতি শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের মাঝে।
আর এই রীতিটাই আমাদের জীববিজ্ঞানে যথেষ্ট দুর্বল করে তুলেছে। মুখস্থের দিকে ধাবিত করেছে।
সাইন্সের সাবজেক্টগুলোর মাঝে সবচেয়ে মজার ও বুঝে বুঝে পড়ার সাবজেক্ট হলো জীববিজ্ঞান। অথচ আমরা হরহামেশাই বলতে শুনি, “বায়োলজি খালি মুখস্থ, এখানে বোঝার কিছু নাই।”
অথচ ফিজিক্স, কেমিস্ট্রির বেশির ভাগ টপিকই দেখা যায় না, আর কেউ দেখেও নাই আর এগুলো দেখা সম্ভবও না।
অপরদিকে জীববিজ্ঞানের প্রতিটি বিষয় দেখে দেখে, হাত দিয়ে ধরে ধরে, ফিল করে করে পড়া সম্ভব। তাই আমি বলি জীববজ্ঞিানে মুখস্থের কিছু নেই।