চা আবাদ একটি বহুবিধ গবেষণা ও মাঠের বাস্তব প্রায়োগিক অভিজ্ঞতার ফসল। কিন্তু এ অভিজ্ঞতাকে সহজভাবে ক্ষুদ্র চাষীদের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। ব্যবস্থাপক ও সহ-ব্যবস্থাপকদের মধ্যে সীমাবদ্ধ না রেখে চা চাষের জ্ঞান ও অভিজ্ঞতা সবার জানা প্রয়োজন। সেই উদ্দেশ্যে সহজ চা আবাদ পুস্তকটি প্রণয়ন করা হয়েছে। পুস্তকটিতে ক্ষুদ্র চাষী এবং ছোট ও বড় বাগানের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা চা চাষের সহজ উপায় খুঁজে পাবেন। মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে বইটিতে অনেক সহজ এবং বাস্তবভিত্তিক পরামর্শ রয়েছে। তাই বইটি ক্ষুদ্র ও মাঝারি চাষীদের পাশাপাশি বড় চা বাগানের ব্যবস্থাপনায়ও কাজে লাগবে। চা-সংশ্লিষ্ট-গবেষক ও বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং আগ্রহী পাঠক এ গ্রন্থ পাঠে বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা যায়।
| বইয়ের নাম | সহজ চা আবাদ |
| লেখক | মোহাম্মদ আফজাল হোসেন |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| আইএসবিএন | 9789842000690 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 82 |
| সংস্করণ | 1st Published, 2009 |
| বিভাগ | Agriculture Books |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।