প্রতি সাঁইত্রিশ মিনিটে একটি ডিভোর্স হয়ে যায় এই ঢাকা শহরে। আর সতের জন দম্পতি আমাকে বলেছে- তিন বছর পার হওয়ার আগেই দায়িত্ব ছাড়া আর তেমন কোনো সম্পর্কই অবশিষ্ট থাকে না পরস্পরের প্রতি বিশেষ মুহূর্তে ঘন হয়ে আসে রাত অনিচ্ছাসত্ত্বেও ঘড়ির কাঁটা মিলতে থাকে একে অপরের সাথে।