প্রথম অধ্যায়- ছরফ প্রসঙ্গ صرف পরিচিতি تعریف ]সংজ্ঞা[ : صرف এর শাব্দিক অর্থ- ঘুরান, ফিরান, সরান, দূরীভূত করা, খরচ করা, রূপান্তর করা। পারিভাষিক অর্থ: যে বিদ্যার দ্বারা ছীগাসমূহের পরিচয়, গরদান বা রূপান্তর পদ্ধতি এবং এক শব্দ হতে অন্য শব্দের গঠন প্রণালী জানা যায় তাকে علم صرف বলে। غرض ]উদ্দেশ্য]: আরবী শব্দসমূহকে সহীহশুদ্ধ রূপে (গঠন করে) লিখতে ও বলতে সক্ষম হওয়া। موضوع ]আলোচ্য বিষয়]: যেহেতু এটি আরবী ভাষা সম্বন্ধে লিখিত, অতএব আরবী অর্থবোধক শব্দাবলী এর আলোচ্য বিষয়।