রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল শাল। হাতে তার সাজি। জবা ফুল তোলে। বেল ফুল তোলে। বেল ফুল সাদা। জবা ফুল লাল। জলে আছে নাল ফুল। ফুল তুলে রাম বাড়ি চলে। তার বাড়ি আজ পূজা। পূজা হবে রাতে। তাই রাম ফুল আনে। তাই তার ঘরে খুব ঘটা। ঢাক বাজে, ঢোল বাজে। ঘরে ঘরে ধূপ ধুনা। পথে কত লোক চলে। গোরু কত গাড়ি টানে। ঐ যায় ভোলা মালী। মালা নিয়ে ছোটে। ছোটো খোকা দোলা চ'ড়ে দোলে। থালা-ভরা কৈ মাছ, বাটা মাছ। সরা-ভরা চিনি ছানা। গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা। ভারী আনে ঘড়া ঘড়া জল। মুটে আনে সরা খুরি কলাপাতা।
| বইয়ের নাম | সহজ পাঠ (চার খণ্ড একত্রে) |
| লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
| প্রকাশনী | দি স্কাই পাবলিশার্স |
| আইএসবিএন | 9847014500724 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 189 |
| সংস্করণ | 1st Published, 2013 |
| বিভাগ | শিশু-কিশোর বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।