জন্ম ও বংশ
ইমাম তিরমিযী রহ. এর প্রকৃত নাম মুহাম্মদ। উপনাম আবু ঈসা। পিতার নাম ঈসা এবং দাদার নাম সাওরাহ। তাঁর বংশ ধারা নিম্নরূপ:
আবু ঈসা মুহাম্মদ ইবনে সাওরাহ ইবনে মূসা ইবনে যাহ্-হাক আস- সুলামী আত তিরমিযী। তিনি বর্তমান তাজাকিস্তানের অন্তর্গত তিরমিয, নামক শহরে ২০৯ মতান্তরে ২১০ হিজরিতে জন্মগ্রহণ করেন।
মুছান্নিফে ইবনে আবি শাইবাতে একটি হাদীস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম "আবু ঈসা" উপনাম রাখতে নিষেধ করেছেন। কারণ, ঈসা আ.-এর কোন পিতা ছিলেন না। এখন প্রশ্ন হয় ইমাম তিরমিযী রহ. এ উপনাম কেন গ্রহণ করেছেন? তার বিভিন্ন জবাব দেওয়া হয়েছে। সর্বোত্তম জবাব হল, এ বিষয়ে ইমাম আবু দাউদ রহ. তাঁর সুনানে আবু দাউদে স্বতন্ত্র একটি অধ্যায় স্থাপন করেছেন। তাতে তিনি হযরত মুগীরা ইবনে শুবা রাযি এর একটি হাদীস উলেখ করেছেন-তিনি তার উপনাম আবু