শৈশবডা লগআউট অয় না
মানুষ গ্রাম থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু গ্রাম কখনো মানুষের ভেতর থেকে দূরে যায় না।
যমুনার পাড়ের চর, কাদামাখা পথ, নৌকার হাওয়া, বাবার কথা, মায়ের ডাক, ঈদের বায়না, বিকেলের খেলাধুলা, পানির সঙ্গে বেড়ে ওঠা দুঃখ আর গ্রামের মানুষের সেই আপন করে নেওয়া কথাগুলো। সব মিলিয়েই একটি শৈশব। এমন এক শৈশব, যা বয়স বাড়লেও মনের ভেতর থেকে কখনো লগআউট হয় না।
‘শৈশবডা লগআউট অয় না’ হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরে দেখার এক আন্তরিক চেষ্টা। মানিকগঞ্জের চরাঞ্চলের আঞ্চলিক ভাষায় লেখা এই কবিতাগুলোতে উঠে এসেছে শেকড়ের টান, মানুষের প্রতি মায়া, নদীর গল্প, বাবার স্মৃতি, না-পাওয়ার কষ্ট আর আবার ফিরে যাওয়ার এক অদম্য আকাঙ্ক্ষা।
এই বই শুধু কবিতার বই নয়। এটি একটি গ্রামের স্মৃতির বাক্স। যে বাক্স খুললে হয়তো আপনার নিজের গ্রাম, নিজের মানুষ আর নিজের শৈশবও হঠাৎ চোখের সামনে এসে দাঁড়াবে।
কারণ গ্রাম ছেড়ে আসা যায়, কিন্তু মন থেকে গ্রামকে কখনো ছেড়ে আসা যায় না।