সময়ের ব্যবধানে আমাদের শহুরে মানুষেরা প্রকৃতির অফুরান দান পুকুরগুলো, ভরাট করে ফেলেছে। শহরে মুক্ত অবগাহনে অথবা ছেলে-মেয়েদের সাঁতার শেখানোর জন্য একটি আদর্শ পুকুরও অবশিষ্ট নেই। দক্ষিণপাড়ে শানবাঁধানো ঘাট বা তিনকোনা দিঘির পাড়ে হাঁটাহাঁটি এখন হারিয়ে যাওয়া ইতিহাসের অংশ।
শহরাঞ্চলের সেই সকল হারিয়ে যাওয়া দিঘি-পুষ্করিনী-জলাশয় যা ছিল নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেসব নিয়ে এই বই। যে জলাধার আজ শুধু স্মৃতি, তা কাগজের পাতায় একটু একটু করে তুলে ধরা হয়েছে। কিছু জলাশয় রক্ষার উপায় নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি কলকাতার কিছু জলাশয় নিয়েও মনোজ্ঞ বিবরণ রয়েছে।
‘শহরাঞ্চলের হারিয়ে যাওয়া জলাশয় : বিপন্ন নাগরিক জীবন’; লেখক-গবেষক মাহবুব সিদ্দিকীর একটি বিরল উপস্থাপনা যা সময়কে নাড়িয়ে যায়।