সর্বাধিক সঠিক পথের হেদায়েতকারী সেই কুরআন থেকে হেদায়াত লাভ করতে হলে আমাদের এর আয়াতসমূহের ওপরে চিন্তা –গবেষণা ও তা থেকে উপদেশ গ্রহণ করতেই হবে। দারসে কুরআন তারেই সহায়ক এক সহজ পদ্ধতি। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে দারসে কুরআন সিরিজের “ষষ্ঠ খন্ড: মৃত্যু ও কবর” সমাদৃত হয়েছে। আশা করি,বইটি দারস প্রদানকারী পাঠকদের জন্য সহায়ক হবে। সমসাময়িক পরিস্থিাততে প্রয়োজনীয় হেদায়াত বইটিতে তুলে ধরা চেষ্টা করা হয়েছে,যাতে বর্তমান সমস্যা-সংকুল পরিবেশে দীনী ভাই-বোনেরা এর দ্বারা তাদের দীনী ইলমের পিপাসা নিবারন করতে পারে এবং কুরআন থেকে উপদেশ গ্রহণ করে আল্লাহ ও তাঁর রাসূল (সা:)-এর পছন্দনীয় পথের উপর অবিচল থাকতে পারে। আশা করি,বইটি দীনের পথে অবিচল থাকতে পাঠককের জন্য সহায়ক হবে,ইনশ’আল্লাহ।