বাংলাভাষায় শিল্পকলা বিষয়ক গ্রন্থের সংখ্যা হাতে গোনা। ভিশুয়াল আর্ট বা দৃশ্যকলা বিষয়ে বাংলাদেশের অগ্রণী লেখক আবুল মনসুর-এর বর্তমান গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৪ সালে। এবার এর তৃতীয় সংস্করণ প্রকাশের মাধ্যমেই প্রমাণিত হয় পাঠক সমাজে বইটির গ্রহণযোগ্যতা। আবুল মনসুর এ বইরে সরল ভাষায় দৃশ্যকলা উপভোগের নানান সুক্ষ্ম দিক পাঠকের কাছে উন্মোচন করেছেন। এখানে চিত্র ও ভাস্কর্যের আন্তর্জাতিক অঙ্গন যেমন আলোচিত হয়েছে তেমনি বাংলার প্রাচীন শিল্প থেকে একালের শিল্প ও শিল্পীরাও বাদ যান নি। বর্তমান কালে শিল্প জগতের সঙ্কট ও উত্তরণ বিষয়েও তাঁর ভাবনা পাঠককে ভাবতে উদ্বুদ্ধ করবে।
| বইয়ের নাম | শিল্পী দর্শক সমালোচক |
| লেখক | আবুল মনসুর |
| প্রকাশনী | মুক্তধারা |
| আইএসবিএন | 9789848857892 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 2nd Published, 2014 |
| বিভাগ | Sahitj Smalochna Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।