মা কিন্তু আসে না। তার আকাশের দিকে চেয়ে থাকা বৃথা হয়ে যায়। এদিকে বাবা আরেক মা ঘরে নিয়ে আসেন। এই নতুন মা তার সৎমা। নতুন মা তার আসল মার মতো আদর করে না, তাকে কোলে তুলে নেয় না। উল্টো তাকে গাল-মন্দ করে, তাকে অনেক কাজ করতে বলে। আর তার থাকার জায়গা করে দেয় চিলেকোঠায়। কাঠ-কয়লায় ভরা ঘর। বিছানা ময়লা। সিন্ডারেলার যেন দম বন্ধ হয়ে আসে।