এক যে ছিল মেয়ে, তার নাম ছিল সিনড্যারেলা। মেয়েটি খুব সুন্দরী। কিন্তু তা হলে কি হবে ওর কপালটা বড় খারাপ। ওর মা-বাবা কেউই ছিলেন না। থাকবার মধ্যে ছিল এক সৎমা আর দুই সৎ বােন। তারা ওকে দিনরাত খাটিয়ে মারত, কয়লা ভাঙা, বাসন মাজা, ঘর-দোর ঝাট দেওয়া, কাপড়-চোপড় পরিষ্কার করা—এ সব কাজই মেয়েটিকে করতে হত। সৎ বােনেরা ভাবত এই সব কাজ করতে করতে মেয়েটি দেখতে বিশ্রী হয়ে যাবে।