এ কিতাবটি ইলমে ফারায়েজ তথা মৃতব্যক্তির ত্যাজ্য সম্পত্তি বণ্টন-বিষয়ক অনন্য, অতুলনীয়, প্রমাণ্য একমাত্র গ্রন্থ। রাসূল (স.) ইলমে ফারায়েযের জ্ঞানকে মোট জ্ঞানের অর্ধেক হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং মানুষকে এ জ্ঞান অর্জনে উদ্ধুদ্ধ করেছেন। তাই আফগানিস্তানের অধিবাসী হিজরী তৃতীয় শতাব্দীর বিখ্যাত আলেম আল্লামা আবূ তাহের সিরাজুদ্দীন মুহাম্মদ ইবনে আব্দুর রশীদ (র.) ফারায়েয-বিষয়ক এ কিতাবটি রচনা করেন। সর্বজন স্বীকৃত এ গ্রন্থটি সরকারি ও বেসরকারি উভয় প্রকার দীনি প্রতিষ্ঠানে পাঠ্যকিতাব হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন- ১. ইলমে ফারায়েয ও সিরাজী কিতাব সম্পর্কে মুকাদ্দামা সংযোজন ২. গ্রন্থকারের জীবনী উল্লেখ। ৩. অধ্যায় ভিত্তিক অনুশীলনী সংযোজন ৪. কম্পিউটার কম্পোজকৃত সূচিপত্র সংযোজন।
| বইয়ের নাম | সিরাজী আরবি (কম্পিউটার) |
| প্রকাশনী | ইসলামিয়া কুতুবখানা |
| বিভাগ | জামাতে শরহে বেকায়া |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।