আসসালামু আলাইকুম,প্রিয় পাঠক! জীবন পরিচালনায় এমন কিছু কথা,কাজ,আচরণ ইত্যাদি আমাদের দ্বারা ঘটে,যা মানুষ গোমরাহীতে পতিত হয়; ঈমান নষ্ট হয়ে যায়। আমরা এসব অনেক সাধারণ বিষয়গুলো খেয়াল-তামাশায় বলছি বা করছি। কিছু জানা (নফসের ধোকায় পড়ে) কিংবা অজানা। আল্লাহর সাথে নাফরমানির এমন পর্যায় হয় যে,তাঁর নৈকট্য কোনোক্রমেই সম্ভব নয়। প্রয়োজন- শিরক কুফর ও বিদআতমুক্ত আমল বা জিন্দেগী। উক্ত কিতাবে সেটাই বর্ণনা করা হয়েছে। যেসব কথা বা কাজ দ্বারা শিরক কুফর কিংবা বিদআত হয়। পাশাপাশি শিরক কুফর বিদআতের প্রকার ও বিস্তর আলোচনা রয়েছে। কিতাবখানা পুরোপুরি পড়লে আশা করা যায় ‘শিরক কুফর বিদআত’ থেকে দূরে থেকে খালেস ইবাদত করে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে,ইনশা-আল্লাহ।