ফ্ল্যাপে লিখা কথা শিশু বিকাশ বলতে বুঝায় শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক , সামাজিক, আবেগগত, নৈতিক, যৌন ও মেধাগত বিকাশকে। মা-বাবা-শিক্ষকসহ অন্যান্যদের শিশু বিকাশের সামাজিক-আবেগগত বিকাশে সঠিক গাইডলাইন দিতে সক্ষম হবেন; এমনকি সময়ের আগেই পরবর্তী ধাপের জন্য তাদেরকে প্রস্তুত ও দক্ষ করে তুলতে পারবেন। এ বইটিতে বিভিন্ন পর্যায়ে শিশু-কিশোরদের বিকাশের প্যাটার্নটি কি রকমের; তার বিচ্যূতিগুলো কিভাবে সনাক্ত করা যাবে; শিশু কিশোরদের কমন মানসিক সমস্যাগুলো কি; স্বাভাবিক বিকাশকে মা-বাবা শিক্ষকগণ কিভাবে ত্বরান্বিত করতে পারবেন ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে। মা-বাবা-শিক্ষকগণ তো বটেই কিশোর-কিশোরীরা নিজেরাও এই বই পড়ে তাদের মনোগত চাহিদা, মনো জটিলতা গুলোকে ভালোভাবে অনুধাবন করতে পারবেন। সাধারণ ডাক্তার ,বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেলের ছাত্র-ছাত্রী, নার্স, সাইকলজিস্টসহ অন্যান্যারাও এই বইটি রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে পারবেন।
| বইয়ের নাম | শিশু বিকাশ ও শিশু-কিশোরদের মানসিক সমস্যা-১ |
| লেখক | প্রফেসর ডা. মোঃ তাজুল ইসলাম (কাজল) |
| প্রকাশনী | এশিয়া পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 252 |
| সংস্করণ | 1st Published, 2011 |
| বিভাগ | Women's & Children's Health |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।