কথা হচ্ছে অনেকটা গলফ খেলা, গাড়ি চালানো কিংবা একটা দোকানের মালিক হওয়ার মতো-একবার ঠিকভাবে শুরু করার পর আর থামতেই ইচ্ছে করবে না। অনবরত চালিয়ে যেতে পারবেন কথার গাড়ি। কিন্তু এর জন্য সবার আগে সাধারণ কিছু নিয়মের ব্যাপারে জানতে হবে। নিজেকে আমার ভাগ্যবান বলে মনে হয়। কারণ কথা বলার ক্ষেত্রে একটা পর্যায় পর্যন্ত আসতে পেরেছি আমি। আমার এই বই পড়তে পড়তে আপনি ভাবতে পারেন, কথা বলাটা ল্যারির কাছে তো মজাই মনে হবে। কারণ সে খুব ভালোভাবে করতে পারে কাজটা। এটা সত্যি যে কথা বলার জন্য নিজের ওপর কোনো জোর খাটাতে হয় না আমায়। বিনা চেষ্টায় একের পর এক কথা বলে যাই আমি। আপনাদের মধ্যে যাদের এই স্বাভাবিক ক্ষমতা আছে তারাও কিন্তু এই বই পড়ে দেখতে পারেন। কারণ আপনার এই স্বাভাবিক ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে আমার এই বই পড়ার পর