আবদুল আযীয আল আমান। বাংলা সিরাত-সাহিত্যের কিংবদন্তী লেখক। নজরুল-উত্তর শ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক। সিরাত বিষয়ে যতটুকু যা লিখেছেন, তা কালের অক্ষরে মুদ্রিত হয়ে গেছে স্থায়ীরূপে। ‘শিশুদের নবী’ সেই আমানেরই সেইসব সোনাঝরা রচনার উল্লেখযোগ্য এক কর্মযজ্ঞ। যুক্তবর্ণহীন এই রচনা শিশুদের কাছে এতই সমাদৃত, তা আর বলার অপেক্ষা রাখে না। বইটি কয়েক যুগ আগে প্রকাশিত হওয়ার পরও বাংলাদেশের শিশুরা এর সৌরভ থেকে বঞ্চিত ছিল এত দিন। অবশেষে এক সুদীর্ঘ বিরতীর পর হলেও বাংলা ভাষায় এই মহান সিরাতটি পুনর্প্রকাশ করছে দারুল ইলম। চার রঙে রঙিন এই সিরাতটি আশা করছি, আমাদের শিশুদের সিরাতের আলোয় আলোকিত করে তুলবে।
| বইয়ের নাম | শিশুদের নবী |
| লেখক | আবদুল আযীয আল আমান |
| প্রকাশনী | দারুল ইলম |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 32 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | Sirat of the Prophet (SAW) |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।