খুদে ডাক্তার অ্যাক্টিভিটি বই
একজন শিশুর কাছে তার দেহ একটি অজানা ও রহস্যময় যানের মতো। সে নিজেই এর চালক, অথচ জানে না এটি কীভাবে কাজ করে! এই রহস্যময় যানটির সাথে শিশুকে পরিচয় করিয়ে দেওয়াই এই বইয়ের মূল উদ্দেশ্য। মজার মজার খেলার মাধ্যমে সে শিখবে নিজের দৈহিক সত্ত্বা সম্পর্কে এবং বুঝতে পারবে অঙ্গ-প্রত্যঙ্গের নিখুঁত সমন্বয়। এর ফলে মহান স্রষ্টার প্রতি তার বিস্ময় ও ভালোবাসা আরও বাড়বে।
যা শিখবে শিশুরা:
বইটি থেকে শিশুরা বয়স উপযোগী প্রাথমিক চিকিৎসার নিয়ম, ফার্স্ট এইড কিটের ব্যবহার, শিষ্টাচার ও সহজ কিছু পরীক্ষা-নিরীক্ষার পদ্ধতি শিখবে। বর্তমান সময়ের শিশুদের জীবনধারা ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েই এর বিষয়বস্তু সাজানো হয়েছে।
মজার স্বাস্থ্য ও পুষ্টি অ্যাক্টিভিটি বই
সুস্থ ও সফল জীবনের জন্য সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। শৈশবই হলো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এই বইটির মাধ্যমে বাচ্চারা খেলার ছলে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবে। এতে রয়েছে মজার মজার অনেক অ্যাক্টিভিটি ও তথ্য, যা একটি কর্মতৎপর আগামী প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
মজার গণিত অ্যাক্টিভিটি বই
গণিত আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। অথচ কাগজ-কলম আর চিহ্নের সাদাকালো গণ্ডিতে পড়ে অনেক সময় গণিত শিশুদের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এই বইটির মাধ্যমে বাচ্চারা অংকের সত্যিকার রঙিন রূপটি উপলব্ধি করতে পারবে। দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার এবং খেলার ছলে প্রাথমিক গণিতের একটি মজবুত ভিত্তি তৈরিতে বইটি অত্যন্ত সহায়ক হবে।
আমার প্রথম আরবি হরফ অ্যাক্টিভিটি খাতা
বয়স: ২.৫ বছর+ | পৃষ্ঠা: ১৫২ | সাইজ: ৮.৭৫ x ১১.২৫ ইঞ্চি
শুদ্ধ রূপে আল্লাহর কালাম পড়ার প্রথম ধাপ হলো আরবি বর্ণমালার সাথে পরিচয়। এই অ্যাক্টিভিটি বইটি শিশুদের খুব স্পষ্ট ও আকর্ষণীয়ভাবে আরবি অক্ষরের সাথে পরিচয় করিয়ে দেয়। এটি আপনার সন্তানের প্রাক-লেখার দক্ষতা তৈরির এক নিখুঁত মাধ্যম। রং করা, ট্রেসিং করা এবং বর্ণ চেনার মাধ্যমে শিশুরা স্বাধীনভাবে লিখতে আত্মবিশ্বাসী হয়ে উঠবে ইনশাআল্লাহ।
খুদে বিজ্ঞানীর অ্যাক্টিভিটি বই
বিজ্ঞান মানে কেবল পরীক্ষায় পাস করা নয়, বরং আল্লাহর তৈরি এই আশ্চর্য জগতের রহস্য উন্মোচন করা। অনেক শিশু বিজ্ঞানকে ভয় পায়, কিন্তু এই বইটির লক্ষ্য হলো শিশুমনে বিজ্ঞানের প্রতি সত্যিকারের ভালোবাসা তৈরি করা। আকর্ষণীয় সব খেলার মাধ্যমে বাচ্চারা বিজ্ঞানকে উপভোগ করতে শিখবে এবং সৃষ্টির বিচিত্র রহস্য উদ্ঘাটনে কৌতূহলী হয়ে উঠবে। এভাবেই আজকের খুদে বিজ্ঞানী ভবিষ্যতে মহান মনীষীদের তালিকায় নাম লেখানোর প্রস্তুতি নেবে।
অভিভাবকের প্রতি বিশেষ দ্রষ্টব্য:
বইয়ের বেশিরভাগ খেলা বাচ্চারা নিজেরাই করতে পারবে। তবে কয়েকটি অ্যাক্টিভিটির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে বড়দের সাহায্যের প্রয়োজন হতে পারে। সেসব পৃষ্ঠায় বিশেষ চিহ্ন দেওয়া আছে, যা দেখে অভিভাবকরা শিশুদের সহযোগিতা করতে পারবেন।