সবুজের মাধুর্যে মুগ্ধ হতে বনের কাছে গেলাম
বনের অবস্থা দেখে মনে হলো সে সুখে নেই
বনরক্ষীদের নির্বিচার কাঠ চুরিতে তাঁর অস্তিত্ব সংকটাপন্ন দাবানলের ভয়ে সে ভীত।
চিত্তের বিশালতা আনতে মনের সজীবতা ফেরাতে সাগরের কাছে গেলাম সাগরের কাছে গিয়ে বুঝলাম সে-ও সুখে নেই
ভূপৃষ্ঠের তামাম দূষিত পদার্থ
দুর্গন্ধযুক্ত পঁচা বর্জ্যের স্তূপ
ঠেলে দেয়া হয় তাঁর বুকে অস্তিত্বের সংকটে
সে ও ধুঁকে তাঁর বুকে ভাসে ট্যাংকার থেকে নিঃসৃত তেলের বিশাল আস্তরণ
সাগর সৈকতে পরে থাকে অসংখ্য জলজ প্রাণীর মৃতদেহ
গণ-আত্মহত্যাকৃত তিমিদের সারি সারি মরদেহ ধারনের
কঠিন যন্ত্রণা তাকে সহ্য করতে হয়।